নির্বাচনী কর্মকর্তাদের সচিব

উপজেলার ভোটে বর্তমান সদস্যরাও প্রার্থী হতে পারবেন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৭ এএম

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা স্বপদে থেকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘নির্বাচনী আইনকানুন পরীক্ষা-নিরীক্ষা করে ইসি এ সিদ্ধান্তে পৌঁছেছে যে, উপজেলা পরিষদের সদস্যরা স্বপদে থেকে নির্বাচন করতে পারবেন। তবে ইউনিয়ন, পৌরসভা বা জেলা পরিষদের সদস্য ও পৌরসভার মেয়র-কাউন্সিলরদের পদত্যাগ করে প্রার্থী হতে হবে। পদত্যাগ না করলে তারা মনোনয়নপত্র দাখিল করলে তা বাতিল ঘোষিত হবে।’ তিনি আরও বলেন, এ ছাড়া অনেক কলেজ সরকারি হয়েছে কিন্তু সেখানে যারা চাকরি করেন। তারা এখনো সরকারি হন নাই। তাদেরকেও উপজেলা পরিষদে নির্বাচন করতে হলে চাকরি থেকে পদত্যাগ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত