বঙ্গভবনে ‘ফাগুন হাওয়া’ দেখলেন রাষ্ট্রপতি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৬ পিএম

শুক্রবার দেশজুড়ে ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বায়ান্ন’র ভাষা আন্দোলন নিয়ে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। সাধারণ দর্শকরা ছবিটি দেখতে ভিড় করছেন প্রেক্ষাগৃহগুলোতে। ১৫ ফেব্রুয়ারি বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্য বঙ্গভবনে আয়োজন করা হয়ে ছবিটির বিশেষ প্রদর্শনী।

image

দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যন্ত বঙ্গভবনে ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি এ বিশেষ প্রদর্শনী বেশ উপভোগ করেন। এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মোস্তফা সরওয়ার ফারুকী, তিশা, ফরিদুর রেজা সাগর, বিপাশা হায়াত, পরিচালক তৌকির আহমেদসহ ফাগুন হাওয়া টিম।

image

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি ‘ফাগুন হাওয়ায়’ দেখতে ইতিবাচক মত দেন।

image

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জেরী প্রমুখ।

image

×
সর্বশেষ সর্বাধিক পঠিত