জমি নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪৬ এএম

যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারিক (২৮) ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ সময় তার ভাই আনিসুর আহত হন।

চৌগাছা থানার উপপরিদর্শক আকিকুল ইসলাম জানান, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে কোন্দলে খুন হয়েছে বারিক। রোববার সকাল ১০টার দিকে বারিক তাদের পুকুরে মাছ ধরছিলেন। এ সময় প্রতিবেশী নান্নু, জুলু, আরিফসহ কয়েকজন তার উপর হামলা চালান। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাকে রক্ষা করতে এসে আহত হন তার ভাই আনিসুর। মৃতদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। পরস্পরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত