রাজধানীর গুলিস্তান এলাকায় বিএসটিআইর সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ লঙ্ঘন করায় ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার মামলা দায়ের করেছে বিএসটিআই। অভিযুক্ত ১২ প্রতিষ্ঠান হচ্ছে- খদ্দর বাজার, বিবি শপিং কমপ্লেক্সের আশিক ফেব্রিক্স, মোল্লা ফেব্রিক্স, হাজী ফেব্রিক্স, যমুনা ফেব্রিক্স, টপ মার্ট, বিসমিল্লাহ বেডিং স্টোর ও মেঘনা ফেব্রিক্স এবং বঙ্গবন্ধু এভিনিউ এলাকার সিটি ভবনের সৌদিয়া ক্লথ স্টোর, মৌসুমি ক্লথ স্টোর, শৌখিন ক্লথ স্টোর, সায়মন ক্লথ স্টোর ও চমক ক্লথ স্টোর। এসব প্রতিষ্ঠান কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে কাঠের গজকাঠি ব্যবহার করায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এদিকে পান্থপথ, গ্রীন রোড, রায়েরবাজার, মিরপুর, মোহাম্মদপুর, আদারব, দারুস সালাম,
পীরেরবাগ, কাজীপাড়া এলাকায় বিএসটিআইয়ের আরেকটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৩ হাজার ২০০ পানির জার নষ্টসহ ৪টি প্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ করা হয়।
