ঝিনাইদহে ট্রাকচাপায় ভিক্ষুক নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৩ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী নামক স্থানে ট্রাক চাপায় লিয়াকত আলী (৫৬) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন।

বুধবার সকালে ওই উপজেলার খড়িখালী ইয়াফাত ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী ওই উপজেলার নৃসিংহপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সকালে ইয়াছিন মন্ডল ফিলিং স্টেশনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই লিয়াকত মারা যান। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত