অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য মমতার ‘প্রার্থনা’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৯ পিএম

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের সেরে ওঠার জন্য প্রার্থনা করেছেন তিনি।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় শোক প্রকাশ করে মমতা লেখেন, বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ’

বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৯ ইউনিট সাড়ে চার ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত