প্রধানমন্ত্রী আজ অগ্নিদগ্ধদের দেখতে যাবেন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৬ এএম

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খোঁজ নিতে আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত রোগীদের খোঁজখবর নিতে যাবেন।

আহতদের মধ্যে নয়জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া আহত আরও নয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী এর আগে আগুনে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে যথাযথ কর্র্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত