সংসদে যোগ দিলেন সংরক্ষিত আসনের এমপিরা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪২ এএম

সংরক্ষিত আসনে নির্বাচিত নারী সংসদ সদস্যরা (এমপি) অধিবেশনে যোগ দিয়েছেন। গতকাল রবিবার চলতি সংসদের প্রথম অধিবেশনের ১৫তম কার্যদিবসে যোগ দেন তারা। এদের মধ্যে ৪৬ জনই নতুন মুখ। তিনজন বিগত সময়ে সংরক্ষিত ও নির্বাচিত এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন চলাকালে নতুনদের স্বাগত জানান। তিনি বলেন, ‘আমি তাদের আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তারা সংসদীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। তাদের অংগ্রহণের মধ্য দিয়ে সংসদ আরও প্রাণবন্ত ও কার্যকর হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত