ডাক্তারের পরামর্শে ম্যাসাজ পার্লারে গিয়ে ফেঁসে গেলেন বৃদ্ধ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪২ এএম

ডাক্তারের পরামর্শে ম্যাসাজ নিতে গিয়ে প্রতারণার কবলে পড়েছেন এক বৃদ্ধ। ৬৮ বছর বয়সী বৃদ্ধের নাম ধনরাজ সিন্ধি।

কয়েক মাস আগে শরীরে ব্যথা হওয়ায় ডাক্তার ওষুধের পাশাপাশি ওই বৃদ্ধকে ম্যাসাজ নেওয়ার পরামর্শ দেন। এ সময় বৃদ্ধের পুত্র লাকি নামের এক নারী ম্যাসাজ থেরাপিস্টের মাধ্যমে বাবাকে ম্যাসাজ দেওয়ার ব্যবস্থা করান।

২০১৮-এর শেষ কয়েক মাসে সেই থেরাপিস্টের কাছে বেশ কয়েক বার ম্যাসাজ নেন বৃদ্ধ ধনরাজ। ধীরে ধীরে বেশ সুস্থও হয়ে ওঠেন ধনরাজ।

কয়েক দিন আগে ওই বৃদ্ধকে ফোন করেন রাহুল নামের এক ব্যক্তি। ওই ব্যক্তি তাঁকে বলেন যে ‌ওই বৃদ্ধের আপত্তিকর অবস্থার  বেশ কিছু ভিডিও ক্লিপ তার কাছে রয়েছে। এগুলো ফেরত নিতে হলে ২৫ কোটি টাকা দিতে হবে।

বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ। পুলিশের তৎপরতায় মুম্বাইয়ের লোখণ্ডওয়ালা থেকে গ্রেফতার করা হয় রাহুলসহ প্রতারক চক্রের মোট পাঁচজনকে। গ্রেপ্তার করা হয় লাকি নামের ওই নারীকেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত