সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতের পরিবার ও আহতদের পুনর্বাসন নিয়ে চিন্তাভাবনা চলছে।’ গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি দগ্ধ ও আহতদের দেখতে গিয়ে তিনি আরও বলেন, ‘বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ সাতজনকে ২০ হাজার ও ইমার্জেন্সি বিভাগে ভর্তি দুজনকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।’ এ সময় তার সঙ্গে ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সংসদ সদস্য হাজী সেলিম।"
এর আগে সকালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মো. নাসিমও আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান। তাদের দেখে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এই দুর্ঘটনার দায় সবারই। প্রধানমন্ত্রী এর আগেই নির্দেশ দিয়েছেন পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নিতে।
×
