বারডেমের ১২ তলা থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০১:৫৮ এএম

রাজধানীর সেগুনবাগিচায় বারডেম জেনারেল হাসপাতাল-২ এর ১২তলা থেকে গতকাল শনিবার বিকেলে লাফ দিয়ে মো. সোহরাব (২০) নামে এক রোগী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত সোহরাব নরসিংদী জেলার মতিউর রহমানের ছেলে।
রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, সোহরাবের পরিবার তাকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়, কিন্তু তিনি অসুস্থ ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হয়। গতকাল বিকেল ৪টার দিকে ১২তলার বাথরুমে ঢুকে ভেন্টিলেটর দিয়ে নিচে লাফিয়ে পড়েন সোহরাব। একটি ভ্যানগাড়িতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত