ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে গুঞ্জন ছিল তার জায়গায় নেইমারকে আনছেন ফ্লোরেন্তিনো পেরেজ। দলবদলের সময় শেষ হয়ে যাওয়ায় আপাতত সেই সম্ভাবনা নেই। তবে নেইমার নিজেই জানালেন ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী সাদা জার্সিতে দেখা যেতে পারে তাকে।
বর্তমানে পায়ের মেটাটারসেল ইনজুরিতে দলের বাইরে আছেন নেইমার। পিএসজি তারকা ব্রাজিলিয়ান টিভি চ্যানেল গ্লোবোকে বলেন, ‘ভবিষ্যতে সবই সম্ভব। আমি এটা বলছি না যে রিয়াল মাদ্রিদে যাব। আমি আমার স্বপ্নের ক্লাব বার্সেলোনায় খেলেছি।’ রিয়াল সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম বড় দল রিয়াল মাদ্রিদ। তাদের জন্য আমার সম্মান আছে। সব খেলোয়াড়ই সেখানে খেলতে চাইবে যদি ক্লাব আগ্রহ দেখায়। কিন্তু এখন আমি পিএসজিতে ভালো আছি।’
×
