সাত হাজার সাইক্লোন সেন্টার তৈরি করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১১:১৭ পিএম

সারা দেশে সাত হাজার সাইক্লোন সেন্টার তৈরি করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে ভূমিকম্প ও আগুনের মহড়ায় উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে ভূমিকম্পের যথেষ্ট ঝুঁকি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, বর্তমানে প্রায় তিন হাজার ৮ শত সাইক্লোন সেন্টার রয়েছে এবং প্রক্রিয়াধীন আছে আরও ২ শত ২০টি।

এ সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, সাভার পৌরসভার মেয়র হাজি আবদুল গনি, ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন শাকিল নেওয়াজ ভূঁইয়া, সাভার নিউ মার্কেটের মালিক ও আরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহম্মেদ ভূঁইয়াসহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত