নারীদের সংবাদ সম্মেলন

কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে আইন করার দাবি

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১২:১৯ এএম

কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও নারীকর্মীদের সুরক্ষায় হাইকোর্টের নির্দেশনার আলোকে আইন প্রণয়নের দাবি করেছে কর্মজীবী নারী ও মানুষের জন্য ফাউন্ডেশন। যতদিন আইন প্রণয়ন সম্পন্ন না হয়, ততদিন তৈরি পোশাকসহ সকল কর্মক্ষেত্রে কমিটি গঠন বাধ্যতামূলক করার কথা বলেছে সংগঠন দুটি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল সংগঠন দুটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০০৯ সালে হাইকোর্ট কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও নারীকর্মীদের সুরক্ষায় হাইকোর্টের নির্দেশনা দেওয়া হলেও এখনো এ ধরনের কোনো আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়নি। কর্মজীবী নারী’র সহসভাপতি উম্মে হাসান ঝলমলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিরিন আখতার ও মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রীনা রায়।

শিরিন আখতার বলেন, পোশাক শিল্পসহ সকল ক্ষেত্রে যৌন হয়রানি এবং যৌন সহিংসতা বন্ধে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বেশ কিছু ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- নির্ধারণ একটি যুগান্তকারী পদক্ষেপ। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন নামে একটি পূর্ণাঙ্গ আদেশ পাওয়া শুধু অপেক্ষামাত্র।

আইনের প্রয়োগ যৌন সহিংসতা বন্ধে যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, যৌন হয়রানি বন্ধে আরও প্রতিরোধ দরকার। যেহেতু পোশাক শিল্পে নারীশ্রমিকের সংখ্যাই বেশি, তাই নারী শ্রমিকদের মধ্য থেকে প্রতিবাদ ও প্রতিরোধ বেশি হলে আইনের প্রয়োগ আরও কঠোর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত