তেজগাঁওয়ে রাস্তা আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ০২:৫৬ এএম

রাজধানীর তেজগাঁওয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রায় দেড় ঘণ্টার এই অবরোধ চলাকালে সাতরাস্তা মোড়সহ আশপাশের কয়েকটি সড়কে তীব্র যানজট দেখা দেয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সাতরাস্তা এলাকার স্ট্যান্ডার্ড কারখানাসহ কয়েকটি কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের সরে যেতে অনুরোধ করলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এবং শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে আগামী শনিবার কারখানার মালিকপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান ওসি আবদুর রশীদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত