সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান।
শনিবার বিকেলে ছাত্রলীগ কর্মী জাভেদ ও তুহিনের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্র জানায়, জাভেদ ও তুহিনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। খবর পেয়ে তাদের দুজনের ঘনিষ্ঠরা ক্যাম্পাসে ছুটে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেধড়ক পিটুনিতে জাভেদ গুরুতর আহত হয়। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
