চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ মার্চ ২০১৯, ০২:৫২ এএম

চট্টগ্রামে ১৩ হাজার ৪৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকার হোটেল প্যারামাউন্ট থেকে শফিকুল ইসলাম (২২) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ থানার পূর্বপাড়া গ্রামের হাজি আবদুস সালামের ছেলে। শফিকুল মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক মাশকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে হোটেল প্যারামাউন্টে অভিযান চালানো হয়। এ সময় শফিকুলের ট্রাভেল ব্যাগ ও দেহ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’ শফিকুলকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মাশকুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত