১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইর মামলা

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:৩২ পিএম

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া অবৈধভাবে ৬ হাজার ৬০০ নোংরা পানির জার ধ্বংস করেছে প্রতিষ্ঠানটি।

গতকাল সোমবার মোহাম্মদপুর, গাউছিয়া মার্কেট, নীলক্ষেত, নিউ মার্কেট, হাজারীবাগ, পান্থপথ, কারওয়ান বাজার, তেজগাঁও শিল্প এলাকায় অভিযান চালায় বিএসটিআই। পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন স্থানে পানির জার ধ্বংস এবং ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে মামলা দায়ের করা হয়। অভিযান পরিচালনা করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতে বাজার ও গুলশান এলাকায় ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেত বাজারের লিনা বস্ত্র বিতান, প্রাইম ম্যাচিং, ওহি ম্যাচিং কর্নার, অঙ্গশোভা ফেব্রিকস, রাজধানী ম্যাচিং কর্নার ও থান কুটির কাপড়। কাপড়ের প্রতিষ্ঠানসমূহ কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠির ব্যবহার করা এবং আজোয়া লিমিটেডের বিস্কুটের প্যাকেটে ওজনে কম পাওয়ায় মামলাগুলো দায়ের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত