দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ১৮ তৃণমূল নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল বুধবার দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন নড়াইল জেলা বিএনপির সহসভাপতি অশোক কুমার কুণ্ডু ও সহসাংগঠনিক সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান; রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মো. ফরহাদ হোসেন অনু; চাঁদপুর জেলা মহিলা দলের সহসাধারণ সম্পাদক রেবেকা সুলতানা; মৌলভীবাজারের জুরী উপজেলা বিএনপির সদস্য আজিবুন খানম, বড়লেখা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. আবদুল কুদ্দুস স্বপন ও উপজেলা মহিলা দলের সদস্য আমেনা বেগম ডলি; কিশোরগঞ্জ
জেলা বিএনপির সদস্য কামরুন্নার লুনা, মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক আসমা বেগম, তাড়াইল উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কাশেম, নিকলী উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক রেখা আখতার, ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল-মামুন; চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি বাবর আলী বিশ্বাস, ভোলাহাট উপজেলা মহিলা দলের সদস্য রেশমাতুল আরজ রেখা এবং শাহনাজ খাতুন, অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান খান ও অ্যাডভোকেট মনির হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
