অনুষ্ঠানে ইসি রফিকুল

মানুষের মধ্যে ইভিএমভীতির জন্য আমরাও দায়ী

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৪:১০ এএম

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে মানুষের মধ্যে ভীতি কাজ করছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, এর জন্য কোনো কোনো ক্ষেত্রে তারাও পরোক্ষভাবে দায়ী। গতকাল বুধবার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রশিক্ষণের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘এই যে মানুষের ভেতরে একটা ভীতি কাজ করছে, ইভিএম নিয়ে ভোট দিলে সেটা হবে কি না। আসলে কোনো কোনো ক্ষেত্রে আমরাও কিন্তু পরোক্ষভাবে দায়ী। আমরা এমন সব কাজ করেছি যেগুলো ঠিক নয়। অনেক সময় অত্যন্ত ছোট একটা ভুলে যদি আপনারা পড়ে যান। সেটাকে কিন্তু ভুল হিসেবে মানবে না। ওই সিচুয়েশনে কাউকে জিতিয়ে দেওয়ার জন্য আমাদের ইচ্ছাটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছেÑ এটা বলবে এবং এটা মেনে নিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত