তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে জাকির হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জাকির হোসেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণযোগাযোগ অধিদপ্তরের দায়িত্বের পাশাপাশি জাকির হোসেনকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা করা হলো। বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
