বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

বাংলা একাডেমি মুক্তিযুদ্ধ জাদুঘরে নানা আয়োজন

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০১:৫৩ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আজ রবিবার সকাল ১০টায় জাদুঘর মিলনায়তনে শিশু-কিশোর আনন্দানুষ্ঠানের আয়োজন করেছে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ইউসেপ স্কুল, আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়। সংগীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ।

অন্যদিকে বাংলা একাডেমি বেলা ১১টায় একাডেমি প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধুর গল্প শোনো’ শীর্ষক শিশু-কিশোর অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর গল্প শোনাবেন শিশুসাহিত্যিক আখতার হুসেন, কবি মিনার মনসুর, ডা. আবদুন নূর তুষার, ডা. নুজহাত চৌধুরী। সঞ্চালনা করবেন সুভাষ সিংহ রায়। বিকেল ৫টায় একাডেমির নজরুল মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত