‘ম্যায় ভি চৌকিদার’ (আমিও পাহারাদার) প্রচারণার একদিন বাদে টুইটারে নাম বদলে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন নামে তাকে এভাবে দেখা গেছে-চৌকিদার নরেন্দ্র মোদি।
মোদি অদ্ভুত এই কাজ করার পর তাকে অনুসরণ করছেন বিজেপির নেতা–কর্মীরা। দলটির প্রেসিডেন্ট অমিত শাহ ইতিমধ্যে ‘চৌকিদার অমিত শাহ’ হয়ে গেছেন।
এই চৌকিদার তকমা মূলত মোদির নির্বাচনী প্রচারণার অংশ। তিনি বিভিন্ন সময় নিজেকে জনগণের পাহারাদার হিসেবে তুলনা করেন। বিষয়টি নিয়ে কংগ্রেস নেতারা প্রায়ই তাকে ব্যঙ্গ করেন।
নতুন এই ঘটনার পরও কংগ্রেস মন্তব্য করেছে। দলটি বলছে, ‘চৌকিদারিতে ব্যর্থ হয়ে এখন নিজের দায়িত্ব দেশবাসীর ঘাড়ে তুলে দিতে চাইছেন মোদি।’
রাহুল গান্ধীর অভিযোগ, মোদির ভেতরের অপরাধবোধকেই সামনে আনছে এই নতুন প্রচার।
অনিল আম্বানি, বিজয় মালিয়ার মতো ঋণখেলাপিদের সঙ্গে মোদির ছবি দিয়ে তিনি টুইটে লিখেছেন, ‘আপনি কি আজ অপরাধবোধে ভুগছেন?’
