সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পৌর এলাকার মকিমপুর তিন রাস্তার মোড়ে রোববার বেলা ১১টার দিকে বালু বোঝাই একটি ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৩২) নামের এক মহিলা নিহত হয়েছে।
রায়গঞ্জ থানার এস, আই খাদেমুল ইসলাম জানান, একটি বালু বোঝাই ট্রাক ধান গড়াগামী একটি যাত্রীবাহী অটো ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে ওই ভ্যানের যাত্রী শাহিদা খাতুন ভ্যান থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয় এবং ঘাতক ট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
তিনি আরো জানান, নিহত শাহিদা খাতুন রায়গঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।
