জিডিপিতে ৪০% অবদান হওয়া উচিত পুঁজিবাজারের

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:১৬ পিএম

প্রায় ২৭০ বিলিয়ন ডলারের জিডিপির বাংলাদেশের পুঁজিবাজারের মূলধন ৫০ বিলিয়ন ডলার। বাজার মূলধনের জিডিপি অনুপাত মাত্র ১৮ শতাংশ।  দ্রুত উন্নয়নশীল দেশের জিডিপিতে পুঁজিবাজারের অবদান কমপক্ষে ৪০ শতাংশ হওয়া প্রয়োজন। গতকাল মঙ্গলবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন : সাম্প্রতিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি কে এ এম মাজেদুর রহমান এসব কথা বলেন। বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এম ওমর রহমানের সভাপতিত্বে সেমিনারে  অংশ নেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মিলান প্যাগন, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মো. আমিনুল করিম, বোর্ড অব ট্রাস্টি সদস্য রাশেদ চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত