গ্যাস সিলিন্ডার দুর্ঘটনার ঝুঁকিতে রোহিঙ্গারা

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১২:০০ এএম

কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গারা গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যে কোনো মুহূর্তে এ রকম দুর্ঘটনায় নি:শেষ হয়ে যেতে পারে রোহিঙ্গাদের মানবেতর জীবন।

গ্যাস সিলিন্ডার ব্যবহার অনেকেই সঠিকভাবে জানেন না। তার ওপর চাহিদার তুলনায় অতিরিক্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ায় অনেক ক্ষেত্রে কদর বুঝতে পারছে না।

রোহিঙ্গা নারী উম্মে কুলসুম বলেন, তার ছোট্ট একটি ঘরে এগারো সদস্যের বসবাস। যে ঘরে রয়েছে বৃদ্ধ নারী ও শিশুরা। তিনি গ্যাস সিলিন্ডার ব্যবহারে এক এনজিও নারী কর্মী থেকে জেনে নিয়েছেন। তবে অনেকেই সঠিক ব্যবহার জানেন না। শুনেছি গ্যাস সিলিন্ডার একটি শক্তিশালী বোমা। তাই সব সময় সতর্ক হয়ে এটি ব্যবহার করি।

বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় ক্যাম্পে প্রায় প্রতিটি ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। এনজিওদের এটির ব্যবহার বিধি সবাইকে জানিয়ে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি।

ময়নাঘোনা ক্যাম্পের সেতারা আমিনা ও মায়েশা বলেন, আমরা এখানে এখনো গ্যাস সিলিন্ডার পাইনি।

উখিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে সৃষ্ট অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটবে।

সম্প্রতি পুরান ঢাকার চুড়িহাট্রায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় গ্যাস বিস্ফোরণকে দায়ী করা হয়। ঠিক তেমনিভাবে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটলে তার চেয়েও ভয়াবহ আকার ধারণ করবে বলেও আশঙ্কা করছেন এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত