ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশের কারখানাগুলোর মাধ্যমে বেকারত্ব কমে এসেছে। মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার রূপগঞ্জের বরপা এলাকার উৎপাদনমুখী লিতুন ফেব্রিক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশ আজ উন্নয়নের রোল মডেল বলেও মন্তব্য করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন লিতুন ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম ঢালী, জিএম এফ কে ফারুক, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহজাহান কবির, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম প্রমুখ।
