মিয়ামি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন সেরেনা

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০১:১৫ পিএম

চোটের কারণে মিয়ামি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। হাঁটুর চোটে পড়েছেন তিনি।

নিজেকে সরিয়ে নেওয়ার আগে দাপুটে জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। চলতি বছরে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়।

নিজেকে প্রত্যাহার করে নেওয়া নিয়ে সেরেনা বলেন, “বাঁ হাঁটুর চোটের কারণে মিয়ামি ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা হতাশার।”

অঘটনের শিকার হয়েছেন নারীদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সেরা খেলোয়াড় জাপানের নওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে তাইওয়ানের হেসেই সু-ওয়েইয়ের কাছে হেরে যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত