২৬ মার্চ উপলক্ষে যানবাহন চলাচলে ট্রাফিক নির্দেশনা

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০৯:২৯ পিএম

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ ঢাকা হতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচলে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) ট্রাফিক বিভাগ।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) মো. ওবায়দুর রহমান জানান, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের  প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি  কূটনৈতিকবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাভার স্মৃতিসৌধে গমনাগমন করবেন।

তাদের সুষ্ঠু গমনাগমন নিশ্চিত করতে ওই দিন ভোর ৪ টা হতে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত  ঢাকা হতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িসমূহের চালক, ব্যবহারকারীকে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়ক গুলো হলো, গাবতলী আমিন বাজার ব্রিজ সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

আরিচা-পাটুরিয়া হতে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ নবীনগর বাজার হতে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত