আইসিসির বর্ষসেরা দলের ক্যাপ পেলেন রুমানা

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১০:৩৮ পিএম

আইসিসির ২০১৮ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন রুমানা আহমেদ। গেল বছরের শেষ দিনেই পাওয়া যায় এ খবর। সেই অর্জনের স্মারক উপহার পেলেন এবার। আইসিসি রুমানাকে পাঠিয়েছে টি-টোয়েন্টি একাদশের ক্যাপ।

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি স্কোয়াডে জায়গা করে নেন রুমানা। ২০১৮ সালে দ্বিতীয় সফল বোলার ছিলেন এই লেগি। ২৪ ম্যাচে নিয়েছিলেন ৩০ উইকেট। ব্যাট হাতে করেছিলেন করেছেন ২২৯ রান। তার চেয়ে ৫ উইকেট বেশি নিয়েছিলেন কেবল ভারতের পুনম যাদব।

গত বছর জুনে ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই আসরে ৬ ম্যাচে ১০ উইকেট নিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রুমানার। আয়ারল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের মাটিতে হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন। সব মিলে বছরটা নিজের করে নিয়েছিলেন রুমানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত