আজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১২:৪২ এএম

স্বর্ণপদক পাচ্ছি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম। স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা অগ্রণী। স্বাধীনতা দিবস উপলক্ষে তার কথা বলেছেন মাসিদ রণ

 

৭১-এর দিনগুলো...

১৯৬৬ থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ে আমি প্রগতিশীল ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের মঞ্চে নাটক-নাটিকা ও গণসংগীত পরিচালনা করেছি। ১৯৬৯-এর গণ-আন্দোলনের সময় সংস্কৃতি সংসদ আয়োজিত প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে বাংলা একাডেমির বটমূলে মঞ্চায়িত রক্তকরবী নাটকটি বিপুল সাড়া জাগিয়েছিল। ১৯৭১ সালের ফেব্রুয়ারি মাসে আমাকে আহ্বায়ক করে গঠিত হয় শিল্পীদের প্রতিবাদী সংগঠন বিক্ষুব্ধ শিল্পীসমাজ, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে পাকিস্তান বেতার ও টেলিভিশনের অনুষ্ঠান বর্জন করেন। গণ-আন্দোলনের চাপে

পাকিস্তানি সরকার ৮ মার্চ থেকে বেতার টেলিভিশনের দায়িত্ব বিক্ষুব্ধ শিল্পীসমাজের হাতে ছেড়ে দিতে বাধ্য হয়। ২৫শে মার্চের পর আমি মুজিবনগরের চলে যাই। মুক্তিযুদ্ধে যোগ দিয়ে ১৯৭১-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাট্য বিভাগের প্রধানের দায়িত্ব পালন করি।

প্রত্যাশা পূরণ...

দেশের সামগ্রিক বিষয় নিয়েই আমার ভাবনা-চিন্তা। তবে মূলত আমি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। ফলে সাংস্কৃতিক জাগরণের কথা যদি বলতে হয়, তাহলে আমি কিন্তু হতাশ নই। কারণ এমন কিছু অর্জন আমাদের আছে, যা তখনকার সময়ে কল্পনাই করা যেত না। এখন দেখি প্রায়ই সবাই বলে আমাদের নাটক, সিনেমা, গান ভালো হচ্ছে না। চর্চার জায়গায় ঘাটতি আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা মানুষ একবারও ভাবে না, পৃথিবীর কোথাও শতভাগ ভালো কাজ হয় না। ধরুন হলিউড বা বলিউডে আমরা সেই কাজগুলো নিয়ে আলোচনা করি, যেগুলো খুবই আলোচিত হয়, ভালো হয়। কিন্তু সেখানেও যে বস্তাপচা অনেক কাজ হয়, সেগুলো কি আমরা দেখি? আমাদের এখানেও তাই। অন্য জায়গার মতো এত প্রতিবন্ধকতার মধ্যেও আমাদের এখানে শতকরা ২০ ভাগ কাজ ভালো হয়। ফলে আমি আশাবাদী। আর তরুণ প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতি নিয়ে আগ্রহ দেখি, সেটিও আমাকে আশাবাদী করে। ভবিষ্যতে আরও ভালো কিছুই হবে।

আজ স্বর্ণপদকপ্রাপ্তি...

আজ সিলেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাকে সম্মানজনক স্বর্ণপদকে ভূষিত করা হবে। মুক্তিযুদ্ধ, রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। আমি গর্বিত, নিজের কাজের স্বীকৃতি পাচ্ছি সর্বমহল থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত