পোশাকের অভাবে নারীদের ঐতিহাসিক মহাকাশযাত্রা বাতিল

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১১:৫৭ এএম

শুধুমাত্র নারীদের নেতৃত্বে মহাকাশযাত্রার যে পরিকল্পনা হাতে নিয়েছিল নাসা সেটি আপাতত হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, মহাকাশযাত্রায় ব্যবহৃত বিশেষ পোশাক স্পেস স্যুটের অভাবে নারীদের পাঠানো যাচ্ছে না।

মহাকাশে আগে কখনো শুধু নারী প্রতিনিধিদের পাঠানো হয়নি। প্রত্যেকবারই নারীদের সঙ্গে পুরুষ ছিলেন। এই মাসের শুরুতে নাসা ঘোষণা দেয় অ্যান ম্যাকক্লেন এবং ক্রিস্টিনা কোচকে মহাকাশে পাঠানো হবে।

নাসা বলছে, এই মুহূর্তে স্টেশনে মিডিয়াম সাইজের একটি স্পেস স্যুট রয়েছে। শুক্রবার ম্যাকক্লেন এবং কোচের মহাকাশে পৌঁছানোর কথা ছিল। সেখানে তাদের শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি স্থাপন করার কথা।

ম্যাকক্লেন এর আগে একবার মহাকাশে যান। তিনি তখন বুঝতে পারেন মিডিয়াম সাইজের পোশাক তার জন্য উপযুক্ত। শুক্রবারের আগে এই সাইজের একটি পোশাক প্রস্তুত করা সম্ভব।

মহাকাশ অভিযানের সময় নভোচারীদের নানামুখী শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় পায়ে রক্তের পরিমাণ অনেক বেড়ে যায়, পা ফুলে ভারী হয়ে যায়। একে বলা হয় এন্ডেমা (Endema)। পায়ের এই অতিরিক্ত রক্ত আসে মস্তিষ্ক থেকে। ফলে মস্তিষ্কে তখন রক্তশূন্যতা হয়। অর্থাৎ মস্তিষ্কে অক্সিজেনের অভাব হয়। একে বলা হয় হাইপোক্সিয়া (Hypoxia)।

এ সমস্যা রোধ করতে বিজ্ঞানীরা নভোচারীদের পোশাকের কাপড়ের বাইরে ও ভেতরে জল রেখে দেন। ফলে রক্ত নিচে এসে পা মোটা করার চেষ্টা করলেও মোটা হতে পারে না। রক্ত সহজে নিচে আসতে পারে না। এমন আরও নানা সমস্যা থেকে মুক্তি পেতে স্পেস স্যুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত