সাক্ষাৎকারের মাঝেই সাংবাদিককে চুমু বক্সারের

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ০৭:৫৬ পিএম

খানিক আগেই গড়েছেন দুর্দান্ত কীর্তি। পেশাদার ক্যারিয়ারে ২৮তম প্রতিযোগিতায় ছিনিয়ে নিয়েছেন ২৭তম জয়। বুলগেরিয়ান বক্সার কাবরাত পালেভকে নিয়ে তখন চলছে হইচই।

স্বাভাবিকভাবেই সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে তিনি। এক নারী সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে আলোড়ন ফেললেন আরো বেশি। ভিগাস স্পোর্টসের নারী সাংবাদিক জেনেফার রাভালো সাক্ষাৎকার নিচ্ছিলেন কাবরাত পালেভের। এ সময়ই সেই নারী সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে চুমু একে দেন তার ঠোঁটে।

শনিবার লাস ভোগাসে ঘটে এই ঘটনা। হেভিওয়েট বক্সার কাবরাত পালেভ এদিন হারান বোগদান দিনুকে। এরপরই তার সাক্ষাৎকার নিচ্ছিলেন জেনেফার রাভালো। এ সময় সাক্ষাৎকারের শেষ ভাগে তিনি কাবরাত পালেভকে প্রশ্ন করেন, ব্রিটেনের সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন তাইসুন ফারিকে হারাতে পারবেন কিনা।

তার উত্তরে ৩৭ বছর বয়সী কাবরাত পালেভ বলেন, ‘হ্যাঁ।’ কিন্তু তার আগে সাক্ষাৎকার গ্রহীতা রাভালোর ঠোঁটে দেন চুমু। এরপর ২০০৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জয়ী হেঁটে যান ক্যামেরার দিকে।

রাভালো পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই ঘটনাকে অস্বস্তিকর ও অদ্ভুত বলে উল্লেখ্য করেন।

এমন ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে ফ্রেঞ্চ ওপেনে সাক্ষাৎকার দেওয়ার সময় নারী সাংবাদিকতে চুমু দিয়ে বসেন মাক্সিম হামু। তাকে নির্বাচনেও যেতে হয়েছিল।

২০১০ বিশ্বকাপে স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস সাক্ষাৎকার দেওয়ার সময় চুমু দিয়েছিলেন নারী সাংবাদিককে সারা কারাবোনেরোকে। তবে তিনি ছিলেন ক্যাসিয়াসের বান্ধবী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত