বুধবার ভোরে চট্টগ্রামের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরির পাশে কর্ণফুলীতে প্রায় ২ কোটি টাকার মাল বোঝাই হাতিয়াগামী কার্গো ট্রলার ‘এম ভি আল্লাহর দান-২’ ডুবে যায়।
ট্রলারটির চালক শাহাবুদ্দিন, কেরানী রিয়াজ ও হাতিয়ার তমরদ্দি বাজারের ব্যবসায়ী রুহুল আমীন, হাজী রশীদ ও অন্য ব্যবসায়ীরা এ খবর দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
সূত্রগুলো জানায় অতিরিক্ত মাল বোঝাইর কারণে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা দেশ রূপান্তরকে জানান ট্রলারটিতে হাতিয়ার তমরদ্দি, ওছখালী, আফাজিয়া, বাঁধের গোড়া, বাংলা বাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার টিন, সিমেন্ট, চিনি, আটা, ময়দা, বিভিন্ন ধরনের তৈলসহ যাবতীয় মুদী মালামাল ছিলো।
