অবিলম্বে খালেদাকে পছন্দের হাসপাতালে ভর্তির দাবি বিএনপির

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০২:৫৭ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গেলেও বর্তমানে অত্যন্ত অসুস্থÑ এ অভিযোগ করে অবিলম্বে তাকে তার পছন্দের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়েছে, অন্যথায় কারাগারে বিএনপি চেয়ারপারসনের কিছু হয়ে গেলে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষকে দায়ভার নিতে হবে। গতকাল রাজধানীর অবিলম্বে খালেদাকে পছন্দের হাসপাতালে ভর্তির দাবি বিএনপির নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন। সুপরিকল্পিতভাবে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার দাবি জানানো হলেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, গত মঙ্গলবার কারাগারে গিয়ে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরিবারের সদস্যরা দলের নেতাদের জানিয়েছেন, চেয়ারপারসন আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এতটাই অসুস্থ যে, এখন তার কক্ষেও হাঁটতে পারছেন না, অন্যের সাহায্য নিতে হচ্ছে। তিনি মাথা সোজা করতে পারছেন না, পা বাঁকা করতে পারছেন না। তারপরও কোনো রকমের সুকিচিৎসা দেওয়া হচ্ছে না। তার সুচিকিৎসার জন্য হাইকোর্ট নির্দেশনা দিলেও গত সাড়ে তিন মাসে তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। অবিলম্বে বিএনপি চেয়ারপারসনকে তার পছন্দমতো হাসপাতালে চিকিৎসার জোর দাবি জানিয়ে মহাসচিব বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তার দায় কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারকেই নিতে হবে। এ সময় খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ^র চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত