কার প্রেমে পড়েছেন আমির খানের মেয়ে?

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ০৯:২০ এএম

আমির খানের মেয়ে ইরা খান নিজেকে আলোচনা থেকে সরিয়ে রাখতে চান সব সময়। কিন্তু সেলিব্রিটি কিডস চাইলেও আলোচনার বাইরে থাকতে পারেন না। এই যেমন তার প্রেম-বিয়ের খবরে মশগুল ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

কিছুদিন আগেই শাহরুখ খানের মেয়ে সুহানা খানের বন্ধুবান্ধব নিয়ে পার্টির ছবি-ভিডিও নিয়ে আলোচনায় ছিলেন। সম্প্রতি এক তরুণের সঙ্গে সময় কাটানোর একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইরা। সেই থেকে শুরু আলোচনা।

জানা যায়, ইরার সঙ্গীর নাম মিশাল কিরপালনি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় ছুটি কাটাচ্ছেন ইরা। সেখান থেকেই মিশালের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর ছবি শেয়ার করেছেন তিনি।

ক্যাপশনে লেখেন, “আপনাদের বসন্তের ছুটি রৌদ্রোজ্জ্বল ও হাসি-খুশিতে কাটছে আশা করি। যেমন কাটছে আমাদের- আমার ও মিশালের।”

ছবিতে হাসি মুখে দেখা যাচ্ছে মিশাল ও ইরাকে। এক ছবিতে মিশালের কোলে মাথা রেখেছেন ইরা। প্রেমিকের ঠোঁট আলতো করে ছোঁয়া তার কপালে।

আর এই সব ছবি ঘিরেই প্রশ্ন উঠেছে- মিশালকেই কি বিয়ে করছেন ইরা?

মিশাল একজন শিল্পী, প্রোডিউসার ও সুরকার। এর আগে নববর্ষে ও মিশালের জন্মদিনে নিজেদের আলিঙ্গনরত ছবি প্রকাশ করেন ইরা। অবশ্য এ বিষয়ে আমিরের মন্তব্য জানা যায়নি।

আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরা। সেই ঘরে আরও রয়েছে ছেলে জুনায়েদ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত