গাইবান্ধায় যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১২:৪৮ এএম

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে যানজট নিরসনে বাইপাস সড়ক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার নির্মাণসহ বিভিন্ন দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে প্রায় দেড় হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে দারিয়াপুরের চৌমাথা মোড়ে এই কর্মসূচির আয়োজন করে দারিয়াপুর সচেতন নাগরিক পরিষদ (সনাপ)।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাপের আহ্বায়ক সুকুমার চন্দ্র মোদক, বাসদ জেলা শাখার আহ্বায়ক গোলাম রব্বানী, সিপিবি সদর উপজেলা শাখার সভাপতি সাদেকুল ইসলাম, শিক্ষক তৌহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ময়নুল কবীর, আশরাফুল আলম, আব্দুর রউফ প্রমুখ। বক্তারা বলেন, দারিয়াপুর বাজারের ওপর দিয়ে গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার ১০টিরও বেশি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলাচল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত