ফরিদপুরের সদর উপজেলার ভাটিলক্ষ্মীপুর এলাকার রাজু আহমেদের (২৬) হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নিহতের বাবা-মাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদরের ধলারমোড় এলাকা থেকে রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থী রাজু আহমেদের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার রাতে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় রাজুর বাবা সোহরাব মীর বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ওই থানার ওসি জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
