আমির খানের ছেলেমেয়েরাও কি বলিউডে আসছেন?

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১২:১৪ এএম

বলিউড তারকাদের ছেলে মেয়েদের বলিউড পা রাখা নতুন কোনো ঘটনা নয়। এবার শোনা যাচ্ছে আমির খানও তার ছেলে মেয়েকে বলিউডে আনবেন। ঘটনা কি সত্যি? বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, আমির খানের আগামী ছবি 'লাল সিং চাড্ডা'-তে আমিরের চরিত্রটির জুনিয়র ভার্সনে দেখা যাবে আমির খানের ছেলে জুনাইদকে। তবে, আমির খান সাফ জানিয়ে দিয়েছেন নিজের চরিত্র তিনি নিজেই করবেন। তাহলে কি নিজের ছেলে মেয়েকে বলিউডে আনবেন না তিনি? জবাবে আমির বলেন, ‘আমার ছেলেমেয়েকেও বলিউডে আসতে হলে অডিশন দিতে হবে। ওরা আমার ছেলেমেয়ে বলে ছাড় পাবে না। আমার প্রযোজনা সংস্থার কাজ হলেও অডিশন দিতে হবে। ওরা ঠিকঠাক অডিশন দিলে, চরিত্রের জন্য পারফেক্ট হলে তাহলে অবশ্যই ওরা কাজ করবে।’

পরের প্রশ্ন ছিল ছোট ছেলে ৭ বছরের আজাদকেও কি কোনো চরিত্রে অভিনয় করাতে চাইবেন? উত্তরে আমির বলেন, ‘এ বিষয়ে আমি এখনো ভাবিনি। যদি কাস্টিং ডিরেক্টর কখনো বলে , ও যদি অডিশনে পাশ করে তাহলে দেখা যাবে।’

আমির আরও বলেন, ‘জুনাইদ অভিনয়ে আসবে কিনা এটা পুরোটাই ওর পছন্দ। ও কী করবে সে সিদ্ধান্ত ওরই নেওয়া উচিত। আমি এ বিষয়ে মাথা ঘামাবো না।’

উল্লেখ্য আমির খানের বড় ছেলে জুনাইদ লস অ্যঞ্জেলসের আমেরিকান স্কুল অফ ড্রামাটিক আর্টসে থিয়েটার নিয়ে পড়াশোনা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত