ধানমণ্ডিতে ‘জ্বলন্ত সিগারেট’ থেকে বাসায় আগুন

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৩:১৪ এএম

রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের মধ্যে গতকাল শনিবার রাতে ধানমন্ডির একটি বাসায় আগুন লাগার খবর পাওয়া যায়। কিছুক্ষণ পর তা নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে ফায়ার সার্ভিস বলেছে, জ্বলন্ত সিগারেট থেকে ওই বাসার একটি কক্ষের বিছানায় আগুন ধরে গিয়েছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, গতকাল রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ১১/এ সড়কে পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যায়। তিনি আরও জানান, তারা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের সেখানে কোনো কাজ করতে হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত