দায়িত্ব নিলেন ফরিদপুর চেম্বারে নির্বাচিতরা

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০১:২৬ এএম

ফরিদপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কর্মকর্তারা শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছেন।

গতকাল সোমবার দুপুরের ফরিদপুর শহরের নীলটুলির এলাকায় চেম্বার ভবনে শপথ ও দায়িত্ব গ্রহণ করেন তারা। চেম্বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে শপথবাক্য পাঠ করান নির্বাচন বোর্ডের আহ্বায়ক  অধ্যাপক শাহজাহান। তিন বছর মেয়াদের (২০১৯-২০২১) জন্য নির্বাচিত হলেন প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মুনির হোসেন, মো. নুরুল ইসলাম। পরিচালক হিসেবে থাকছেন এ, এইচ, আহমেদ জামাল, জয় গোবিন্দ সাহা, আবদুস সালাম বাচ্চু, নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাহেব সারোয়ার, মানোয়ার হোসেন, আলী আকবর, শাহিদুর রহমান, মোসলেমউদ্দিন, শ্রীনাথ রায়, আনিসুজ্জামান, মহসিন শরীফ, আওলাদ হোসেন বাবর, সাইদুর রহমান, হাফিজুর রহমান খান, লিয়াকত হোসেন লিটন, মতিউর রহমান নান্নু, দেলোয়ার হোসেন দিলা এবং সাজ্জাদ হোসেন বরকত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত