বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০১:২৫ পিএম

চট্টগ্রামের পটিয়া মহাসড়কে বাসের ধাক্কায় মো. রহিম উদ্দিন (৩৮) নামে এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সাড়ে আটটায় দিকে এই দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দেশ রূপান্তরকে বলেন, “পটিয়া বাইপাস এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রহিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহত রহিম পটিয়ার ভাটিখাইন গ্রামের হাজী নুর নবীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত