পোশাক কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মিলার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০২:৫০ এএম

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের পোশাক কারখানা পরিদর্শন করেছেন। এ সময় কারখানার কাজের পরিবেশ, শ্রমিকদের সুযোগ-সুবিধা, পণ্যের গুণগতমান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। মহানগরের বাহাদুরপুর এলাকার লায়লা স্টাইল কারখানা পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান কারখানার এমডি ইমরানুর রহমান এবং কারখানার বিভিন্ন ইউনিট ঘুরিয়ে দেখান। পরে মিলার কারখানার ডে-কেয়ার সেন্টারে শ্রমিকদের শিশু সন্তানদের সঙ্গে কিছু সময় কাটান। এ সময় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা সহজীকরণেরও আশ্বাস দেন রাষ্ট্রদূত। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি মো. আরিফুর রহমান, এসি আবুল লাইস মোহাম্মদ জিকু, সদর থানার ওসি সমীর চন্দ্র ভৌমিক তার সঙ্গে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত