৫৪ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০২:৪৫ পিএম

আবারও ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁসের ঘটনা ঘটলো। আমাজন ক্লাউড সার্ভারে সংরক্ষণে থাকা ৫৪ কোটি ফেসবুক অ্যাকাউন্টের যাবতীয় তথ্যে হানা দেওয়ার সুযোগ ছিল যে কারো।

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান আপগার্ড-এর গবেষকরা জানান, অ্যামাজনের ক্লাউডের দুটি ভিন্ন সার্ভারে বিপুল সংখ্যক ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিষয়টি উদঘাটন করতে সক্ষম হয়েছেন তারা।  একটি ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মেক্সিকোর কালচারা কালেকটিভা নামের একটি কোম্পানি আমাজনের দুইটি সার্ভারে প্রায় ১৪৬ গিগাবাইট ডাটা সংরক্ষণ করে।

গবেষকরা দাবি করেন, দুটি ভিন্ন ফেসবুক অ্যাপ ডেভলপারের মাধ্যমে ৫৪ কোটি মানুষের ফেসবুক আইডি, কমেন্টস, লাইকস ইত্যাদি তথ্য সংরক্ষিত ছিল। যে কেউ চাইলে ওই সার্ভারে প্রবেশ করতে পারতেন।  

এর আগেও তৃতীয় পক্ষের সঙ্গে ব্যবহারকারীর তথ্য শেয়ার সংক্রান্ত এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমটির নাম।  সে সময় অভিযোগ ওঠে,  ক্যামব্রিজ অ্যানালাইটিকার সঙ্গে শেয়ার করতে গিয়ে প্রায় এক কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য তাদের অগোচরে হাতিয়ে নেয় ফেসবুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত