প্রতিপক্ষের হামলা

খুলনায় মহিলা লীগ নেত্রী আহত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১২:২০ এএম

খুলনায় প্রতিপক্ষের হামলায় গতকাল বৃহস্পতিবার রূপসা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি ও তার ছেলে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খান আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে রূপসা উপজেলার ইলাইপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি এবং স্থানীয় আওয়ামী লীগ নেত্রী ফারহানা আফরোজ মনা গত ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। এই নির্বাচন নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এ নিয়ে গত বুধবার বিকেলে ফারহানা আফরোজ মনার সমর্থক স্থানীয় আমদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ফাহাদকে লিপির লোকজন লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফাহাদের নেতৃত্বে ২৫-৩০ জন লিপির বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের হামলায় শাহিনা আক্তার লিপি ও তার ছেলে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খান আহত হন। আহত আরাফাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত