চাচার খুনি ভাতিজা গ্রেপ্তার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১১:৫৭ পিএম

লক্ষ্মীপুরে চাচা জামাল হোসেনকে (৬০) গলা কেটে হত্যার দায়ে করা মামলায় ভাতিজা জাবেদ হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ।

শুক্রবার সকালে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাবেদ হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া গ্রামের মো. জাফর হোসেনের ছেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদে জাবেদ চাচা জামাল উদ্দিনকে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অসীম কুমার। জাবেদের দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার যাদৈয়া গ্রামে চাচাকে হত্যার সময় ব্যবহার করা ছুরি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জাফর আহমদ জানান, হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ মার্চ বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া গ্রামের জামাল উদ্দিন ঘরের সিঁড়ি নির্মাণের কাজ করতে গেল জাবেদ হোসেন বাধা দেয়। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জামাল উদ্দিনের গলায় ছুরিকাঘাত করে ভাতিজা জাবেদ হোসেন। ক্ষিপ্ত ভাতিজা জাবেদ হোসেন এ সময় ইট দিয়েও চাচা জামাল হোসেনের মাথায় আঘাত করে। আহত জামাল হেগাসেনকে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।  সেখানে চার দিন চিকিৎসা দেয়ার পর ২১মার্চ বৃহস্পতিবার চাচা জামাল হোসেন মারা যান।

নিহত জামাল হোসেন মৃত হাবিব উল্লার ছেলে ও ইটভাটা শ্রমিক। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নিহতের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে জাবেদ হোসেন, তার বাবা জাফর আহম্মদ, মা ও বোনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত