স্কুলগুলোতে শিক্ষক সংকট দূর করুন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১০:৪৬ পিএম

দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। দক্ষ, অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ভালো শিক্ষকের অভাবের কারণে দেশের শিক্ষাব্যবস্থা আজ হুমকির সম্মুখীন। শিক্ষকদের জাতির বিবেক বলা হয়ে থাকে। অথচ আজ অনেক শিক্ষকই স্কুলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার যত্ন নেন না অভিযোগ পাওয়া যায়। প্রাইভেট পড়ার ক্ষেত্রেও এই শিক্ষকদের একাংশের কাছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা জিম্মি হয়ে পড়ছেন। এই ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আমাদের দেশের অনেক মেধাবী ছাত্রছাত্রী শিক্ষকদের সহায়তা ছাড়াই বেশ উপকৃত হচ্ছে বটে। তবে এক শ্রেণির শিক্ষার্থী মোবাইল ও ইন্টারনেটের অপব্যবহারের কারণে বিপথগামী হয়ে পড়ছে। এ বিষয়ে অভিভাবকদের যত্নবান হতে হবে। ভালোমানের শিক্ষা লাভের মাধ্যমে বাংলাদেশের অনেক ছাত্রছাত্রীই আজ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় ভালো করছে। ফলে দেশের স্কুল-কলেজগুলোতে শিক্ষক সংকট দূর করে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষকদের বেতন-ভাতার সুবিধা বাড়িয়ে কোচিং বন্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাহবুবউদ্দিন চৌধুরী, ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত