সাভারে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের নতুন শাখা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১১:৩৯ পিএম

মার্কিন প্রটোকলে পরিচালিত বাংলাদেশের বৃহত্তম কিডনি সেবাকেন্দ্র গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সাভার গণস্বাস্থ্য কেন্দ্র শাখার কার্যক্রম আগামী ৭ এপ্রিল থেকে চালু হতে যাচ্ছে। ২৫ ইউনিটের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার সাভার শাখায় হেপাটাইটিস ‘নেগেটিভ’ রোগীদের জন্য ১১টি শয্যা এবং হেপাটাইটিস ‘সি’ রোগীদের জন্য ৬টি ও হেপাটাইটিস ‘বি’ রোগীদের জন্য ২টি আলাদা বিশেষ বেড রয়েছে। এ ছাড়া জরুরি বিভাগে ২টি, কেবিনে ১টি এবং ৩টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড রয়েছে। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার সামাজিক শ্রেণিভিত্তিক গণস্বাস্থ্য স্বাস্থ্যবীমা পদ্ধতিতে পরিচালিত। ডায়ালাইসিসকালে সার্বক্ষণিক চিকিৎসক, সেবিকা ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার উপস্থিত থাকেন। প্রদাহ নিবারক সক্রিয় এন্ডোটক্সি ফিল্টার সংযুক্ত ফ্রেসিনাস মেশিনে ডায়ালাইসিস করা হয়। রোগীকে ডায়ালাইসিসের সময় বিনামূল্যে নাশতা দেওয়া হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত