মুক্তিযোদ্ধার সন্তানদের বিশেষ ব্যবস্থায় নিয়োগের দাবি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০২:০৫ এএম

মুক্তিযোদ্ধার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বতন্ত্র ও বিশেষ ব্যবস্থায় নিয়োগ পদ্ধতি চালুসহ আট দফা দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি গাজী দেলওয়ার হোসেন বলেন, ‘সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও অর্থনৈতিক মুক্তি আসেনি। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের ১৬ কোটি জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আমরাও তার সঙ্গে আছি।’

আট দফা দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বৃদ্ধি এবং সম্মানী ভাতা বর্তমান অপেক্ষা দ্বিগুণ ও মাসিক ভাতার সমপরিমাণ পাঁচটি উৎসব ভাতা দিতে

 হবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে মুক্তিযোদ্ধার সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বতন্ত্র ও বিশেষ ব্যবস্থায় নিয়োগ পদ্ধতি অবিলম্বে চালু করতে হবে। গণপরিবহনে বিশেষ করে ট্রেন, বিআরটিসি বাস ও লঞ্চ, স্টিমারে বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা করাসহ যানবাহনে সিট চিহ্নিত রাখতে হবে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কৃষিবিদ শহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত