সেই কিনের গোলেই শিরোপার দ্বারপ্রান্তে ইউভেন্তুস

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১১:২৮ এএম

আগের ম্যাচে উইভেন্তুসের জয়ে গোল করে ঘরের মাঠে কালিয়ারির সমর্থকদের বর্ণবাদ আচরণের শিকার হয়েছিলেন ময়েজে কিন। দমে যাননি আইভোরিকোস্ট বংশোদ্ভূত ইতালিয়ান এই স্ট্রাইকার। আবারো ইউভেন্তুসকে ভাসিয়েছেন জয়ের আনন্দে।

শনিবার রাতে এসি মিলানের বিপক্ষে ২-১ গোলের জয়ে সেরি আয় টানা অষ্টমবারের মতো শিরোপা জয়ের আরো কাছে চলে এসেছে ইউভেন্তুস। ৮৪তম মিনিটে দলটির হয়ে জয়সূচক গোল করেন কিন। এর আগে পিছিয়ে পড়া দলকে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা।

এই জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী নাপোলি থেকে ২১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শিরোপা জয়ের নিকটে চলে এসেছে ক্রিস্তিয়ানো রোনালদোহীন ইউভেন্তুস।

রোববার রাতে নাপোলি জেনোয়ার বিপক্ষে হেরে গেলে সাত ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের উল্লাসে মাতবে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত